৪ জুন ২০১৮


বড়লেখায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় ওয়ার্ড যুবলীগ সভাপতি সামছুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে নিজাম উদ্দিন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে কাঞ্চনপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। নিজাম উদ্দিন বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে ও হত্যা মামলার ছয় নম্বর আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ছাগলে গাছের চারা খাওয়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম নিহত হন। এই ঘটনায় রোববার সামছুল ইসলামের ছোট ভাই বদরুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেন।

বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(আজকের সিলেট/৪ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন