৩ জুন ২০১৮


গোয়ালাবাজারে ইফতারে যাওয়ার পথে বাস চাপায় দুই ছাত্রলীগ নেতা নিহত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসামনীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- খালেদ আহমদ (২৩) ও মুহিব মিয়া (২৫)। তারা দু’জনই ওসামনীনগর উপজেলা ছাত্রলীগের নেতা।

রোববার সন্ধ্যা ৬টায় ১০ মিনিটের সময় উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের দুইজনই মোটরসাইকেল আরোহী। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে মারা যান।

নিহত খালেদ উপজেলার গোয়ালাবাজার ইউপির এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে ও নিহত মুহিব একই ইউপির পশ্চিম ব্রাক্ষণ গ্রাম গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারে সিলেটগামী একটি বিআরটিস বাস বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যায়। গুরুতর আহত অবস্থা ওপর মোটারসাইকেল আরোহী মুহিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পর গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে জনতা। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(আজকের সিলেট/৩ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন