৩ জুন ২০১৮


উৎমা সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে খাসিয়াদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার বিজয় পারুয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে ইসরাইল আলী (৩৫) ।

রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ইসরাইল আলী কাঠ চুরি করতে ভারতের সীমানায় ঢুকে পড়েছিলেন। বিষয়টি টের পেয়ে খাসিয়ারা তাদের উপর গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে ইসরাইল সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করলে ভারতীয় খাসিয়ারা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশিরা প্রায়ই কাঠ, ফলমূল আনতে ভারতে ঢুকে পড়েন। আজও একইভাবে ভারতে ঢুকতে গিয়ে খাসিয়াদের ছোড়া গুলিতে ইসরাইল মারা যান। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/৩ জুন/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন