২ জুন ২০১৮


বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ব্রিকফিল্ডের পাহারাদার নিহত

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় মোটরসাইকেলের ধাক্কায় অনুকুল দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত অনুকুল দাস বর্ণি ইউনিয়নের শিলকুরা গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। তিনি এবিসি ব্রিকফিল্ডের পাহারাদার ছিলেন।

শনিবার বিকেল তিনটায় উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামে এবিসি ব্রিকফিল্ডের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল অনুকুল দাসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

(আজকের সিলেট/২ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন