২ জুন ২০১৮


কমলগঞ্জে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভটের মিল নামক স্থানে বাসের ধাক্কায় এক এনজিও কর্র্মী ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত উত্তমের গ্রামের বাড়ী কুলাউড়ার উপজেলার শরীফপুর ইউনিয়নের তিলকপুরে। সে কমলগঞ্জ সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো জ ১১-২৮৯৬ নাম্বারের বাসটি মৌলভীবাজার যাবার সময় মুন্সীবাজারের পাশে ভটের মিল এলাকা অতিক্রমকালে একটি ঠেলা গাড়ীকে ধাক্কা দেয়। এসময় ঠেলা গাড়ীর সামনে থাকা উত্তম ভট্রাচার্য্য পিংকু (৫০) বাসের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। বাস চালক পালিয়ে গেলেও বাস আটক করা হয়েছে।

(আজকের সিলেট/২ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন