৩১ মে ২০১৮


হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর শিল্প এলাকায় অভিযান চালিয়ে দু’টি রেস্টুরেন্ট ও একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন অঅধিদফতরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

সহকারী পরিচালক জানান, অভিযানে খাদ্যে রঙ ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১৫ হাজার, নোংরা পরিবেশের জন্য আরীফ রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে নিউ দিগন্ত ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(আজকের সিলেট/৩১ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন