৩০ মে ২০১৮
ডেস্ক রিপোর্ট : দারুল কিরাত আল মাদানিয়া কোরআন প্রশিক্ষণ বোর্ড সিলেট এর প্রধান কেন্দ্র উপশহরস্থ মেইন রোডে দারুল আজহার মডেল মাদ্রাসায় বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য দারুল উলুম দেওবন্দ এর ক্বারী মাওলানা আবুল হাসান আজমী (দা.বা.) তিন দিনের সংক্ষিপ্ত সফরে শনিবার সিলেট আসছেন।
সিলেট সফরকাল তিনি উক্ত বোর্ডের সদন জামায়াতের ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করবেন এবং বোর্ডের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।
বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা ক্বারী হুমায়ুন কবির বাবর বিষিয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এবছর উক্ত বোর্ডের সনদ জামায়াতে ১৪৫জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
(আজকের সিলেট/৩০ মে/ডি/এসটি/ঘ.)