৩০ মে ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানিতে ডুবে তাইবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের লাল মিয়ার মেয়ে।
মঙ্গলবার বিকালে গড়কাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তাইবা আক্তার তার মার সাথে গড়কাটি গ্রামের পাশের পুকুরে গোসল করতে যায়। তাইবার মা গোসল করার এক ফাকেঁ তাইবা পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে তাইবার মা চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাইবার লাশ ভেসে ওঠে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(আজকের সিলেট/২৯ মে/ডি/কেআর/ঘ.)