২৯ মে ২০১৮


সুবিধবাজার থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বিমানবন্দর থানার সুবিদবাজার কলাপাড়া এলাকা থেকে একটি দেশে তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে- মহানগরের জালালাবাদ থানার নয়াবাজারের সুরুজ মিয়ার ছেলে শামিম (২৫) ও বিমানবন্দর থানার লাখাউড়া গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ‘আটককৃতরা বিভিন্ন সময়ে অপরাধীদের কাছে অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে স্বীকার করেছে।’

উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের দুজনকে আজ মঙ্গলবার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

(আজকের সিলেট/২৯ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন