১১ অক্টোবর ২০২১


সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব কবীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদোন্নতি পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদ। তিনি বোর্ডের সাবেক সচিব মো. মোস্তফা কামাল আহমদের স্থলাভিষিক্ত হবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এছাড়া সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদকে মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইনসিটু সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যাপক অরুন চন্দ্র পালকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর তারা কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।

শেয়ার করুন