২৮ মে ২০১৮
বানিয়াচং (সুনামগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে ধানের চাতাল (খলা) দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে ১০ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের বজেন্দ্র সরকারের সঙ্গে একই গ্রামের হেমেন্দ্র সরকারের ধানের চাতাল নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে সোমবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীষহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ২০জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
(আজকের সিলেট/২৮ মে/ডি/এসটি/ঘ.)