২৮ মে ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ১৪৫ পিছ ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দেওয়ান রমজান আলী গোপন সূত্রে খবর পেয়ে
তেলিয়াপাড়া নোয়াহাটি থেকে জয়নাল মিয়া (৩০) নামে এক মাদক চোরাকারবারীকে ৫ কেজি গাঁজা সহ আটক করেন। জয়নাল মিয়া পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলার বেঙ্গাউতা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে।
এদিকে, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম সোমবার সকালে উপজেলার হরষপুর রেলওয়ে কলোনি থেকে আব্দুল কাইয়ুম নামে এক মাদক চোরাকারবারীকে ১৪৫ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করেন। আব্দুল কাইয়ুম ওই কলোনির আব্দুল করিমের ছেলে।
বাহুবল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুপুরে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(আজকের সিলেট/২৮ মে/ডি/কেআর/ঘ.)