২৮ মে ২০১৮
মৌলভীভাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মির্জাপুরে দিনারপুর চা বাগানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ৫ তরুণকে আটক করেছে র্যাব।
রবিবার রাতে পরিচালিত অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামের মোঃ মুসা মিয়া (৩২), ছাত্রাবট গ্রামের মোঃ সুমন আহম্মেদ (২৫), মোঃ মজিবুর রহমান (৩৫), মোঃ জাহির মিয়া (৩০) ও মোঃ রাসেল আহম্মেদ (২২)।
র্যাব- ৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ ৫ অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাব-৯ এর এই কর্মকর্তা।
(আজকের সিলেট/২৮ মে/ডি/কেআর/ঘ.)