২৬ মে ২০১৮
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে অাব্দুল করিম (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে গুনই গ্রামের মাঠ থেকে গরু অানতে যান করিম। এসময় বৃষ্টি শুরু হলে তিনি মাঠের পার্শবর্তী একটি স্কুলে অাশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত করিমের বাড়ি লাখাই উপজেলার বুল্লা গ্রামে।
৮ নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ শওকত অারেফিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটভিউকে জানান, অাব্দুল করিম বোরো ধান কাটতে গুনই গ্রামের মুকিত চৌধুরীর বাড়িতে অবস্থান করছিলেন। শনিবারে বিকালে মাঠ থেকে গরু অানতে গেলে বজ্রপাতে মৃত্য হয় তার।
(আজকের সিলেট/২৬ মে/ডি/এসসি/ঘ.)