২৬ মে ২০১৮


বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় নিহত ১

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আনোয়ার আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনোয়ার আলী উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মসকন্দর আলীর ছেলে।

শুক্রবার রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশ্বনাথ থানার ওসি ওসি শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মসকন্দর আলী ও সিদ্দেক আলীর লোকজনের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৫ মে শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে সিদ্দেক আলী লোকজন মসকন্দর আলীর লোকজনের ওপর হামলায় চালায়। এতে মসকন্দর আলী ও তার ছেলে আনোয়ার আলী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টায় আহত আনোয়ার আলী মারা যান।

(আজকের সিলেট/২৬ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন