২৬ মে ২০১৮


লালমাটিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংর্ঘষে এরশাদ আহমদ নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লালমাটিয়া এলাকায় একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক এরশাদ আহমদসহ আহত হন আরো ২ জন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এরশাদ আহমদ মারা যান।

মোগলাবাজার থানার ওসি মো. নুরুল আলম জানান, ট্রাক ও লেগুনাকে আটক করা হয়েছে।

(আজকের সিলেট/২৬ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন