২৩ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার হুমাইয়ুন রশিদ চত্বরে বাসচাপায় সালমান আহমদ রুবেল (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চত্বরের পাশে মোটরসাইকেল রেখে রাস্তা পার হচ্ছিলেন সালমান। এমন সময় দ্রুতগামী একটি বাস তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সালমান।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল রেখে রাস্তা পারাপার কালে বাসের চাপায় প্রাণ হারান তিনি।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ বিনা ময়না তদন্তে নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করা হয়েছে।
(আজকের সিলেট/২৩ মে/ডি/এমকে/ঘ.)