২৩ মে ২০১৮


বানিয়াচংয়ে মাড়াই মেশিনে প্রাণ গেলো কৃষকের

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান মাড়াইয়ের মেশিনের আঘাতে ধানু দাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ধানু দাস উপজেলার মশাকালি গ্রামের বাসিন্দা।

বুধবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, সকালে মশাকালি গ্রামে মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন কৃষক ধানু দাস। এসময় চলমান মেশিনের একটি ব্যাল্ট ছুটে এসে তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

(আজকের সিলেট/২৩ মে/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন