২২ মে ২০১৮
বালাগঞ্জ প্রতিনিধি : নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর বাসায় মধ্যরাতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাসীর চেষ্টা ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসাইন ও সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল।
তারা এক প্রতিবাদ লিপিতে বলেন, আমাদের প্রাণের নেতা এম. ইলিয়াস আলীকে বর্তমান বাকশালী সরকার তাদের গুম নামক কারাগারে দীর্ঘ দিন থেকে বন্দি করে রেখেছে তার পরও তারা হীন ও অসৎ উদ্দেশ্যে রাতের আধারে ইলিয়াস আলীর পরিবারকে হয়রানী করার জন্যই বাসাটি ঘেরাও করে। কিন্তু মিডিয়াকর্মীরা পৌঁছে যাওয়ার কারনে তারা ব্যর্থ হয়ে চলে আসে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হলে পরিনতি ভালো হবেনা।
(আজকের সিলেট/২২ মে/ডি/প্রেবি/এসটি/ঘ.)