২১ মে ২০১৮


ওমরাহ পালনে অনুমতি পেলেন না কয়েস লোদী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মাহে রমজানে পবিত্র ওমরাহ পালনের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের অনুমতি পেলেন না সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

যথাযত প্রক্রিয়ায় আবেদন করার পরও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পত্রে অনুমতি না দেয়ার বিষয়টি জানানো হয়।

জানা যায়, গত ১০ মে স্থানীয় সরকার বিভাগের যথাযত নিয়ম অনুযায়ী পবিত্র ওমরাহ পালনের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিবের কাছে ছুটি চেয়ে চিঠি দেন কয়েস লোদী। চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি ওমরাহ পালন শেষে বৃটেনে অবস্থানরত তার পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করে দেশে ফিরবেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমি যথাযত প্রক্রিয়ায় আবেদন করেও পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাইনি যা অত্যন্ত দুঃখ জনক।

(আজকের সিলেট/২১ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন