১৯ মে ২০১৮


আম্বরখানায় ফুটসাল ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর আম্বরখানায় ১ম তরঙ্গ মিনি নাইট ফুটসাল ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে আম্বরখানা তরঙ্গ আবাসিক এলাকার মাঠে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান সোহাদ রব চৌধুরী এটুর্নামেন্টের উদ্বোধন করেন।

আব্দুল কাইয়মের সভাপতিত্বে ও সিয়াম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলগীর হোসেন, আব্দুল মজিদ, হাবিবুর রহমান মিসবাহ, রানা আহমেদ
সফিকুর রহমান টুটুল, রিয়াজ উদ্দিন আহমেদ, জামিল আহমেদ।

(আজকের সিলেট/১৯ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন