১৯ মে ২০১৮


মৌলভীবাজারে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন মারা গেছেন। নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০) ও অটোরিকশা চালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে তারেক মিয়া (২২)।

শনিবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে অটোরিকশায় চড়ে নেপুর ও তারেক মৌলভীবাজার আসছিলেন। পথে শরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

(আজকের সিলেট/১৯ মে/এসটি/ঘ.)

শেয়ার করুন