১৬ মে ২০১৮


শ্রীমঙ্গলে জীপ চাপায় বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীভাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সাবিত্রী দাস নামে পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সাবিত্রী দাস উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা সুনিল দাসের স্ত্রী।

বুধবার সকালে উপজেলার সিন্দুরখাঁন বাজারে এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জাম্বুরাছড়া একটি জিপ গাড়ি বাজার অতিক্রমকালে বাজারের সামনে পথচারী ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নারায়ন চন্দ্র সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. জসিম জানান, ঘটনার পর জিপ গাড়ির চালক পালিয়ে গেলে তাকে ধরা সম্ভব হয়নি, তবে ঘাতক জিপ গাড়িটিসহ গাড়ির হেল্পার সুরুজ মিয়াকে অটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/১৬ মে/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন