১৬ মে ২০১৮


নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জৈস্তাপুরের ট্রাক চালক নিহত

শেয়ার করুন

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুকনপুরে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৬) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।নিহত ফারুক হোসেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সামছু মিয়ার ছেলে।

বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী বালু বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/১৬ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন