১৫ মে ২০১৮


কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে নিহতের ব্যক্তিগত কোনো পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই শ্রমিক চন্ডিপুর এলাকায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব সেন্টারের নির্মাণাধীন ভবনে নিচ তলায় আবদ্ধ পানি সেচ দিয়ে সরাচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের লাইনে তার স্পর্শ লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান বলেন, নিহত ব্যক্তি স্থানীয় না হওয়ায় তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছেনা।

(আজকের সিলেট/১৫ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন