১৩ মে ২০১৮


জেলা প্রেসক্লাবের নতুন কমিটিকে কয়েস লোদীর অভিনন্দন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি তাপস দাস পুরকায়েস্থ, সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেলসহ নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, জেলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃত্বে সিলেটের সুস্থ ধারার সাংবাদিকতা আরো বিকশিত। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা পালন করবেন।

(আজকের সিলেট/১৩ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন