১১ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আম্বরখানা মনিপুরীপাড়ার বিশষ্ট ব্যবসায়ী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সহ আইন বিষয়ক সম্পাদক এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম সুমন (৩৮) আর নেই (ইন্নাল্লিাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)।
শুক্রবার বিকাল ৫টার দিকে বুকের ব্যাথা অনুভব হলে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। মৃক্যুকালে ৩ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান।
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বাদ জোহর দরগাহ হযরত শাহজালাল (র:) মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
(আজকের সিলেট/১১ মে/ডি/এসটি/ঘ.)