১১ মে ২০১৮


শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন সুতাং ব্রিজের কাছে পৌঁছলে অজ্ঞাত ওই কিশোর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার মো. মাসুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/১১ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন