১১ মে ২০১৮
ফেঞ্জুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্জুগঞ্জে ট্রেনের ধাক্কায় নাইম ( ১৭) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। নিহত নাইম ফেঞ্জুগঞ্জ উপজেলার নুরপুর ( নওয়াগাওঁ) গ্রামের মৃত গফুর আলীর পুত্র।
শুক্রবার সকালে ফেঞ্জুগঞ্জ কুশিয়ারা রেলওয়ে ব্রীজের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষ দশী সুত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে সিলেট অভিমুখী জালালাবাদ ট্রেনের ধাক্কায় মস্তিক বিকৃত যুবক ঘটনাস্হলেই নিহত হয়।
মাইজগাওঁ স্টেশন মাস্টার হরিপদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের প্রচন্ড ধাক্কায় যুবকের মাথার খুলি বেরিয়ে যায়। হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানিয়েছেন, নাইম দীর্ঘ আড়াই বছর ধরে মস্তিস্ক বিকৃত অবস্হায় ছিল।
(আজকের সিলেট/১১ মে/ডি/এমকে/ঘ.)