১০ মে ২০১৮
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিরতীহিন বাস শায়েস্তাগঞ্জের কলিমনগরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
(আজকের সিলেট/১০ মে/ডি/কেআর/ঘ.)