৮ মে ২০১৮


শাবিতে পরীক্ষা চলাকালীন সময়েই ফলাফল প্রকাশ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

পরীক্ষা চলাকালীন সময়েই ফলাফল প্রকাশ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

সোমবার (৭মে) বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারে পরীক্ষা চলাকালীন সময়ে গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়া বিএনজি-৪১১ নম্বর কোর্সের ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করানোর লক্ষ্যেই এমন দ্রুত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান বাংলা বিভাগের প্রধান অধ্যপক ড. আশ্রাফুল করীম।

তিনি বলেন, এর আগে বাংলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগে পরীক্ষা চলাকালীন সময়ে সম্পন্ন হওয়া কোর্সের ফলাফল প্রকাশ করার ঘটনা ঘটেনি।

“শিক্ষার্থীরা এমনিতেই সেশনেজটের মধ্যে আছে। আমরা চাই শিক্ষার্থী পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করুক।”

“ আগে বের হয়ে গেলে আগে থেকেই চাকরির জন্য তারা প্রস্তুতি নিতে পারবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ।” বলেন আশ্রাফুর করীম।

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/৮মে/ঘ.)

শেয়ার করুন