১৯ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব নেই সিলেটে মহানগরীতে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করছে।
মঙ্গলবার সকাল ৬টায় হরতাল শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতাল সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। সকালের দিকে যান চলাচল একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে।
নগরী ঘুরে দেখা গেছে, রাস্তায় পিকেটিং না থাকায় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে খুলতে শুরু করেছে দোকানপাটও।

নগরীতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহ হলে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিতে দেখা গেছে।