৭ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূইয়া এই গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সূত্র মতে, সোমবার মহানগর দায়রা জজ আদালতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হাজিরা দেয়ার কথা ছিলো বিএনপি নেতা ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর। মামলা নং- ১৭। কিন্তু হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
তবে এসএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জানান, এখন পর্যন্ত তার কাছে কোন গ্রেফতারী পরোয়ানা পৌঁছেনি। তবে বিকেল নাগাদ পৌঁছতে পারে।
(আজকের সিলেট/৭ মে/ডি/এমকে/ঘ.)