৫ মে ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারে র্যালি ও সমাবেশ করেছে শ্রমিক লীগ। শহরের পৌরসভা থেকে শনিবার দুপুরে র্যালি বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
পরে পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের আহব্বায়ক কাউন্সিলর মো. আসাদ হোসেন মক্কু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ ফিরুজ, অবসরপ্রাপ্ত পুলিশের এআইজি সৈয়দ বজলুর করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, যুগ্ম সম্পাদক মো. মসুদ আহম্মদ, শ্রমিক লীগ জেলা শাখার সদস্য সচিব মো. জাকারিয়া, সদর উপজেলা শাখার সদস্য সচিব সালেহ আহমদ পাপ্পু প্রমুখ।
(আজকের সিলেট/৫ মে/ডি/এসটি/ঘ.)