৫ মে ২০১৮


বিজিবি’র পৃথক অভিযানে অবৈধ মালামাল জব্দ

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টরের পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমান চোরাচালানকৃত বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ভারতীয় শাড়ী এবং নাসির পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

শনিবার বিজিবির প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি জানানো হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মুল্য প্রায় ৫৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। যা হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মুড়াইছড়া ও দত্তগ্রাম, রাজেন্দ্রপুর, তেলিয়াপাড়া, মনতলা ও ধর্মঘর থেকে জব্দ করা হয়েছে।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসেন বলেন, দেশের যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষার অংশ হিসেবে প্রতিনিয়তই বর্ডার গার্ড বাংলাদেশ মাদক জাতীয় দ্রব্যাদি জব্দ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

(আজকের সিলেট/৫ মে/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন