৪ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ সোহাগ মিয়া (২০) নামের ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে ছাতকের উস্তংগের গাঁও গ্রামের মৃত শেখ ফরিদ মিয়ার ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা স্টেশন রোড থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন থেকে সে এ পেশার সাথে জড়িত। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/৪ মে/ডি/এমকে/ঘ.)