২ মে ২০১৮


পীরের বাজারে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর পীরের বাজার এলাকায় ট্রাক চাপায় হেলাল উদ্দিনের (৪২) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হেলাল কানাইঘাট উপজেলার চতুল হারাতৈল উপরবড়াই এলাকার সাবেক ইউ.পি সদস্য আবদুল জলিলের পুত্র।

বুধবার সকাল ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজার এলাকায় এদুর্ঘটনা ঘটে।

জানা যায়, হেলাল পীরের বাজারস্থ সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তার সিএনজিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

(আজকের সিলেট/২ মে/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন