১ জুলাই ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। আজকের ঈদ আড্ডা যেন রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে।
শনিবারবিকাল সাড়ে ৩ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ আড্ডা শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানে আগত প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ ও ছাত্রলীগসহ গোয়াইনঘাট উপজেলা ও প্রতিটি ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও এতে অংশ নেন।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নন্দিরগাওঁ ইউপি চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু , গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অলি উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, ইউপি সদস্য মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, উপজেলা তাতী লীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল প্রমুখ।