১ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে কোর্ট পয়েন্টে সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে বিশাল মিছিল অনুষ্টিত হয়।
মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজার, নাহিরপুল প্রদক্ষিন করে মিরাবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
সাবেক ছাত্রনেতা ফকরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রমিকদল নেতা জাহাংগির আলম চৌঃ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবকদল নেতা বিলাল খান।
শ্রমিকদল এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ মোজাফফর, মোঃ উমর মিয়া,গোস মিয়া,আবুল বশর,আবুল হোসেন,বকুল মিয়া,জাহিদ আহমদ, সালাম মিয়া,হামিজা, সামসুদ্দিন, সফিকুল, আল আমিন, বশির, শাহিন, বাদল, বাবুল, দেলোয়ার, মারুফ, সাইফুল, ইসলাম সহ অনন্যা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা খেটে খাওয়া মানুষ। তাদের নিয়ে কোন ধরনের রাজনীতি করা চলবেনা। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সব সময় শ্রমিকরা একনিষ্ঠ। শ্রমিকদের যাবতীয় দাবি দাওয়া আদায়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং শ্রমিকদের যে কোন ন্যায্য দাবিতে এডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।