২৩ জুলাই ২০১৭


বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাফল্য অব্যাহত

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : তিন বিভাগে পাসের হার ৭৭ দশমিক ২৭ ভাগ। বিজ্ঞান বিভাগে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ জন। পাসের হার ৮৮ দশমিক ২৪।

মানবিক বিভাগে ৩০৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২২ জন। পাসের হার ৭৩ দশমিক ০৩। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে কম গ্রেড নিয়ে কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়। অধিকাংশই সুবিধা বঞ্চিত। এর মধ্যে অনেকেই ঝড়ে পড়ে আবার ক্লাসে নিয়মিত উপস্থিত হয় না। আগামীতে আরও ভাল ফলাফল করার আশা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন