২৯ এপ্রিল ২০১৮


জৈন্তাপুরে অনুপ্রবেশকারী চার নাইজেরিয়ান আটক

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৪ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা হলেন অভি চিসম এনেস্ট (৩৫), আশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর (৩২) জেম্স ওকে সিহা (৩০)৷

শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে তাদেরকে বহনকারী একটি মাইক্রোবাসসহ (যার নাম্বার সিলেট-গ-১১-০৫১২) আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, উপজেলার মিলা টিলা এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করে ৪ নাইজেরিয়ান নাগরিক। আটকের সময় প্রথমে তারা নিজেদেরকে ফুটবল খেলোয়াড় হিসাবে নিজেদের পরিচয় দিলেও পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে অবৈধ ভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে। আটক আশাচি লিনাস এনমনির নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর ছিল না। তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. ময়নুল জাকির আটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া ৪জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে এবং উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আজকের সিলেট/২৯ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন