২৮ এপ্রিল ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : শিক্ষাক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি সংযোজন করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া কাশরুম প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে যেসব অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে- সেখানে প্রযুক্তি ব্যবহার করার সকল ব্যবস্থা রাখা হয়েছে। আমরা বীরের জাতি, আমাদের আগামী প্রজন্ম এদেশের সঠিক ইতিহাস যেনে নিজেকে শিতি করে গড়ে তুলবে সেই ল্েয সরকার কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়নের নিরলসভাবে কাজ করে চলেছেন। জাতির অগ্রগতিতে বর্তমান সময়ের অগ্রণী ভূমিকা রয়েছে। তোমাদের মতো শিার্থীরাই আগামী দিনে দেশ ও জাতিকে পরিচালনা করবে। তোমরাই একদিন জননেত্রী শেখ হাসিনার মতো উন্নয়নের সাী হয়ে থাকবে। আমরা একটি আধুনিক ও উন্নয়নশীল জাতি হিসাবে বিশ্বদরবারে মাথা তুলে দাড়াতে শুরু করেছি। আমাদের গর্ব শেখ হাসিনার মতো একজনকে অভিভাবককে পেয়েছি। যিনি দিনরাত শুধু দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে চিন্তা করেন।
শনিবার সকালে বড়দেশ-ঘুঙ্গাদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ জলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিাকর্মকর্তা মুজিবুর রহমান, শিামন্ত্রীর বিশেষ সহকারী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শিক মঈন উদ্দিন প্রমুখ।
এ সময় শিামন্ত্রী বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং দুইতলা স¤প্রসারিত ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
(আজকের সিলেট/২৮ এপ্রিল/ডি/এমকে/ঘ.)