২৮ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদক:জাতীয় শ্রমিক লীগ দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে কমিটি গঠনের লক্ষ্যে দক্ষিণ সুরমা একটি রেস্টুরেন্টে হলরুমে গতকাল এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
২নং বরইকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মফিক মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা শ্রমিক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, আওয়ামী লীগের পাশাপাশি শ্রমিক লীগ আগামী নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকলীগের সকল সেক্টরের নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বরইকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো. শামীম আহমদ, উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুমেল আহমদ প্রমুখ।
আসজকের সিলেট/সৈয়দ/ঘ.