২৬ এপ্রিল ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আমজদ উল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আজমদ উল্লার বাড়ী একই ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে।
বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আজমদ উল্লার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মোটরসাইকেল আরোহীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার ওসি শামীম মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও চালককে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।
(আজকের সিলেট/২৬ এপ্রিল/ডি/এসসি/ঘ.)