২৭ এপ্রিল ২০১৮


শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয়ে ধরা পড়েছে একটি বনরুই। খবর পেয়ে বিপন্ন প্রজাতির প্রাণীটিকে বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার ইসবপুর এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ইসবপুর এলাকার শিমুল দেব নামে এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন। পরে তিনি সেটি ধরে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশননের লোকজন সেখানে গিয়ে বনরুইটি উদ্ধার করে।

তিনি আরও জানান, বনরুইটির পেছনের পা দু’টি ও কোমরে সামান্য সমস্যা হয়েছে। চিকিৎসা শেষে প্রাণীটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ছেড়ে দেওয়া হবে।

 

(আজকের সিলেট/২৭ এপ্রিল/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন