২৩ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সিলেটে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ। কারিগরিতে পাস ৮১.৩৩ শতাংশ, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ শতাংশ।
সিলেটে পাসের হার ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭০০ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ড থেকে এ বছর ৬৫ হাজার ৪ শ ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন। যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
(আজকের সিলেট/২৩ জুলাই/ডি/কেআর/ঘ.)