২৫ এপ্রিল ২০১৮


ধর্ষন মামলায় তারাপুর বাগানের পন্কজের বিরুদ্ধে ওয়ারেন্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের এক এমএলএসএসকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় তারাপুর চা বাগানের সেবায়েত পন্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, সিলেট-এর বিচারক পন্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যডভোকেট শাহ কামাল আজকের সিলেট ডটকম’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর তারাপুর চা বাগানের সেবায়েত পন্কজ কান্তি গুপ্ত রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের জনৈক এমএলএসএসকে তার তারাপুর বাগানস্থ অফিসে ডেকে নিয়ে ধর্ষন করেন। এর প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে গতবছরের ৬ ডিসেম্বর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

(আজকের সিলেট/২৫ এপ্রিল/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন