২৩ এপ্রিল ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মনু নদীর উপর বাঁশের সাঁকো নৌযান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাল বৈশাখীকে মোকাবেলা করছে ৩ টি ইউনিয়নের মানুষ।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের হাজিপুর ইউনিয়ন, শরীফপুর ইউনিয়নের মানুষজন সহ বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ ভোক্তভাগী মনু নদী ব্রিজের বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয় প্রতিদিন ।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান মনু নদীর ব্রিজ নির্মাণ হবে বলে এখনও কোন খুজোঁখবর নাই। র্দীঘ ১৫ বছর অতিবাহিত হলেও এখানে ব্রিজটি নির্মাণ করা হয় নাই। এলাকাবাসী ব্রিজটি র্নিমানে বহু জায়গায় অনেক আবেদন-নিবেদন করেছেন। অনেক জায়গা থেকে আশ্বাসও পেয়েছেন, কিন্তু কাজ হয়নি।
কুলাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজটি খুবই গুরত্বপূর্ণ ।ইউনিয়নগুলোর বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের/বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, কামার, কুমার, জেলে, তাতী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেনীর পেশার প্রায় ৮/১০ হাজার মানুষ এই নদীর উপর বাঁশের সাঁকো ও নৌযান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এই জনপদের লোক । কৃষকের উৎপাদিত কৃষি পণ্য বাজারে আনতে ও পশু পারা পারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
বিভিন্ন জায়গাতে যাতায়াত করতে হলো ও পারে মানুষকে পোহাতে হয় অনেক সময় তার জানান যে টিক সময় মতো যেতে পারেন না তারা আর বর্ষা হলো ত ঘর থেকে বের হতে কষ্ট হয়।
। প্রতি বছর এই এলাকার লোকজনের সেচ্ছা শ্রম ও সহযোগিতায় বছরে ২ বার ব্রিজের উপর বাশেঁর সাঁকো তৈরী করা হয়।
জনস্বার্থে অতি দ্রুত এখানে নতুন করে ব্রিজ নির্মান করা হলে লোকজনের যাতায়াতের একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে।তাই উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।
(আজকের সিলেট/২৩ এপ্রিল/ডি/এসটি/ঘ.)