১৯ এপ্রিল ২০১৮


বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অদিবাস রিগমুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অদিবাস দাসের বাজার ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের পাথারিয়া চা বাগানের বাসিন্দা মাদব রিগমুনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, দুপুরে অদিবাস আম পাড়ার জন্য গাছে ওঠে। এসময় গাছের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

(আজকের সিলেট/১৯ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন