১৯ এপ্রিল ২০১৮


কানাইঘাটে ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় অস্ত্রধারী ডাকাত দলের গুলিতে ইবজালুর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছেন। ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ পরিবারের লোকজন আহত হয়েছেন। নগদ কিছু টাকা ও স্বর্ণালংকারসহ দামি জিনিসপত্র ডাকতরা লুট করে নিয়ে গেছে।

বুধবার মধ্যরাতে এঘটনা ঘটে। সিলেটের এডিশনাল পুলিশ সুপার উত্তর আবুল হাসনাত ও কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ছোটদেশ গ্রামের আব্দুল জলিলের বাড়ির মেইন গেইটের তালা ভেঙ্গে ৮-১০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। এসময় তারা পরিবারের সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষে হানা দেয়। পরিবারের লোকজনের চিৎকারে পাশের ঘরে থাকা আব্দুল জলিলের ছেলে ইবজালুর রহমান ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাকে গুলি করে ডাকাতদল।

ডাকাতদের গুলির শব্দ ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ অবস্থায় ইবজাল উদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে জৈন্তাপুর উপজেলার দরবস্ত নামক স্থানে সে মারা যায়।

(আজকের সিলেট/১৯ এপ্রিল/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন